ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় নিহত ২

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৪, ১ মার্চ ২০২৩
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশার আরো তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় লালমনিরহাট-বড়বাড়ি-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক রেজাউল ইসলাম সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সেলিমনগর খেদাবাগ গ্রামের মুজিবর রহমানের ছেলে। অপর নিহত ব্যক্তি একটি ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বলে জানা গেছে। তার নাম-পরিচয় জানা যায়নি। 

স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা শহর থেকে অটোরিকশায় করে কয়েকজন যাত্রী বড়বাড়ী বাজারে যাচ্ছিলেন। মহেন্দ্রনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা নিহত হন। এ সময় আহত হন চারজন। তাদের লালমনিরহাট সদর হাসপাতাল নিয়ে যাওয়ার পথে একজন মারা যান। এছাড়া বাকি আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Advertisement

লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম জানান, অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!