[ দেশজুড়ে ]
হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
ফাইল ছবি
একটানা ছয়দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি আবারও শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যবাহী ট্রাক প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে গত বুধবার (১৯ এপ্রিল) থেকে গতকাল সোমবার (২৪ এপ্রিল) পর্যন্ত ছুটি থাকায় এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। পূর্ব সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে।
হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের সহাকারী ব্যবস্থাপক (অপারেশন) অশিত কুমার স্যার্নাল জানান, ঈদুল ফিতর উপলক্ষে ছয়দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত পোর্ট অভ্যন্তরে লোড-আনলোড কার্যক্রম চালু ছিল। ফলে আমদানিকারকরা বন্দরে আটকে পড়া পণ্য খালাস করতে পেরেছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হিলি
লিংক সফলভাবে কপি হয়েছে!