[ দেশজুড়ে ]
রংপুরে পুলিশি অভিযানে মাদকসহ গ্রেফতার ২০
ছবি: ডেইলি বাংলাদেশ
রংপুর জেলা পুলিশের মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযানে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।
এরমধ্যে কোতয়ালী থানা পুলিশ একজন, তারাগঞ্জ থানা পুলিশ দুইজন, বদরগঞ্জ থানা পুলিশ একজন, মিঠাপুকুর থানা পুলিশ আটজন, পীরগঞ্জ থানা পুলিশ তিনজন ও পীরগাছা থানা পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।
রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম জানান, পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে। তাদের এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!