[ দেশজুড়ে ]
ভৈরবে ৪৪৮ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
আটককৃত যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে ৪৪৮ বোতল ফেনসিডিলসহ মো. সাব্বির মিয়া নামে এক যুবককে আটক করেছে।
মঙ্গলবার ভোরে ভৈরব পৌরশহরের পঞ্চবটি বালুর মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাব্বির ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার কাশিনগর লিচু বাগান এলাকার মো. আবু সায়েদ মিয়ার ছেলে।
র্যাব জানায়, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি দল মঙ্গলবার ভোরে পঞ্চবটি বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে সাব্বির মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!