ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ২৬ এপ্রিল ২০২৩
ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রুবেল মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাত ১১টার দিকে নান্দাইল চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া এলাকার নিয়াজ আলীর ছেলে আ. আলী এবং লাল মিয়ার ছেলে তাইজুল ইসলাম। এছাড়া নিহত রুবেল মিয়া একই এলাকার আব্দুল খালেকের ছেলে।

র‍্যাব জানায়, তিন মাস আগে রুবেল এবং তার ভাই রাকিবুল, ছোবহান, হানিফ মিলে আ. আলী ও তাইজুল ইসলামের কাছ থেকে ১৫ শতাংশ জমি কেনেন। জমির মালিকানাপ্রাপ্ত হয়ে রুবেলসহ তার ভাইয়েরা ঐ জমিতে বোরো ধান রোপণ করেন। গত রোববার সকালে আ. আলী ও তাইজুল ইসলামের হুকুমে বেশ কয়েকজন রুবেলদের চাষ করা জমির বোরো ধান কাটতে থাকেন। এ সময় রুবেলসহ ভাইয়েরা বাধা দিলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে রুবেলসহ অন্যদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল।

Advertisement

এ ঘটনার পরের দিন বিকেলে নিহত রুবেলের বড় ভাই আজিজুল হক বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে আ. আলী ও তাইজুল ইসলামকে গ্রেফতার করে র‍্যাব। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!