ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে মামা হত্যায় ২ ভাগনে গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৮, ২৬ এপ্রিল ২০২৩
টাঙ্গাইলে মামা হত্যায় ২ ভাগনে গ্রেফতার
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের মধুপুরে চাঞ্চল্যকর আব্দুল জলিল হত্যা মামলায় তার দুই ভাগনেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৪, সিপিসি-৩ এর সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। এর আগে, মঙ্গলবার রাতে কালিহাতি বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সিহাদ মিয়া ও নোমান। এছাড়া নিহত আব্দুল জলিল মধুপুর উপজেলার সোলাকুড়ি (গিলাগাইছা) গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঞ্চল্যকর আব্দুল জলিল হত্যা মামলার আসামি সিহাদ মিয়া ও নোমানকে কালিহাতি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা সিলেটে আত্মগোপনে ছিল। এ ঘটনায় নিহত আব্দুল জলিলের ছোট ভাই মো. খলিলুর রহমান বাদী হয়ে মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিদের মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

গত ১৫ এপ্রিল মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের হরিণধারা বাজারে সিহাদ মিয়ার সঙ্গে ক্যারাম খেলাকে কেন্দ্র করে আব্দুল জলিলের হাতাহাতির ঘটনা ঘটে। ঐ দিন সন্ধ্যার দিকে হরিণধারা বাজার এলাকায় আব্দুল জলিলকে ধারালো ছুরি দিয়ে হত্যা করেন তার দুই ভাগনে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!