বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. শামিম (৪৫) মুন্সিগঞ্জের নয়াগাও পূর্বপাড়া এলাকার সাহাব উদ্দিনের ছেলে। নিহত স্ত্রী মো. খাদিজা আক্তার একই এলাকার মৃত আ. রাজ্জাক হাওলাদারের মেয়ে।
.png)
রায়ের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৩ সালের ২৬ জানুয়ারি দণ্ডিত শামিম তার স্ত্রী খাদিজা আক্তারকে চাপাতি দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যান। পরে এ ঘটনায় খাদিজার ভাই বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা করেন। সেই মামলায় আদালত এ রায় দেন। সেই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, দণ্ডিত শামিম তার স্ত্রী খাদিজাকে নিয়ে নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তাদের দাম্পত্য জীবনে আদিবা নামে এক কন্যা সন্তানের জন্ম নেয়। তবে তাদের দাম্পত্য জীবনে কলহ চলে আসছিলো। সেই কলহের জেরে ২০১৩ সালের ২৬ জানুয়ারি সকালের কোনো এক সময়ে স্ত্রী খাদিজাকে গলা কেটে হত্যা করেন।