ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৈকতে ভেসে যাওয়া পর্যটকের লাশ দুদিন পর উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ২৭ এপ্রিল ২০২৩
সৈকতে ভেসে যাওয়া পর্যটকের লাশ দুদিন পর উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ঢেউয়ের স্রোতে ভেসে নিখোঁজ পর্যটক হিমেল আহমেদের মরদেহ দুদিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে সমুদ্রে ঢেউয়ের স্রোতে ভেসে যায় হিমেল। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বাঁকখালী নদীর মোহনায় হিমেলের মরদেহ ভেসে এলে উদ্ধার করে পুলিশ।

কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, পর্যটকের মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হিমেল আহমেদ গাজীপুরের কালিয়াকৈর এলাকার মো. আক্কাসের ছেলে।

Advertisement

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, হিমেল আহমেদসহ ৩ বন্ধু কক্সবাজার আসেন ২২ এপ্রিল। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে হিমেল তার অপর বন্ধু আরমান ও ইমরানকে সঙ্গে নিয়ে সৈকতে গোসল করতে নামে। এ সময় ভেসে যাওয়ার সময় ইমরানকে উদ্ধার করে লাইফ গার্ডকর্মীরা। কিন্তু হিমেল স্রোতে ভেসে নিখোঁজ ছিলেন। ওই দিন দুপুর দেড়টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নেমে শাহাজাহান নামে এক পর্যটকের মৃত্যুও হয়েছে। নিহত পর্যটক চট্টগ্রামের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!