শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার সোনাশুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার আন্দারকোটা গ্রামের দীনেশ অধিকারী (৫৫) ও সঞ্জয় বৈরাগী (৩৫)।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. রাজিব হোসেন।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম জানান, শুক্রবার সদর উপজেলার তালা বাজারে কাঁচামাল বিক্রি করে চার ব্যবসায়ী নসিমনে করে আন্দারকোটা গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সোনাশুর নামকস্থানে সন্ধ্যা ৭টার দিকে বিপরীত দিক থেকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দিনেশ অধিকারী (৫৫) নিহত হন।
তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে অপর ব্যবসায়ী সঞ্জয় বৈরাগীর (৩৫) মৃত্যু হয়।