[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে ১৪০ কেজি গাঁজাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ১৪০ কেজি গাঁজাসহ মো. জসিম উদ্দিন এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।
শনিবার সকালে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সামিউল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত জসিম উদ্দিন কুমিল্লা জেলার নিশ্চিতপুর পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি জিপগাড়ি আটক করা হয়। পরে গড়িটি তল্লাশি করে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় জসিম উদ্দিন নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৭টি মাদক মামলা রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!