ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে আধাঘণ্টায় বৃষ্টিপাতের রেকর্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৬, ২৯ এপ্রিল ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে আধাঘণ্টায় বৃষ্টিপাতের রেকর্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে শনিবার বিকেলে আধাঘণ্টায় ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গোমস্তাপুর উপজেলায় ২৩ মিলিমিটার ও শিবগঞ্জ উপজেলায় ৭ মিলিমিটার। সদর, নাচোল ও ভোলাহাট উপজেলায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। 

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুয়ায়ী, শিবগঞ্জে বৃষ্টিপাতের সময় শিলাবৃষ্টিও হয়েছে। বিশেষ করে শাহবাজপুর, দাইপুকুরিয়া, মোবারকপুর ও কানসাট ইউনিয়নে শিলাবৃষ্টি হয়। অন্যদিকে গোমস্তাপুর উপজেলায় চৌডালা, বোয়ালিয়া ইউনিয়নে শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে। 

এ সময় ঝড়ে বেশ কিছু এলাকায় ঘরবাড়ি ও দোকানপাটের টিনের চালা উড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও যেসব এলাকায় শিলা পড়েছে, সেসব এলাকায় ক্ষতি হয়েছে আমসহ অন্য ফসলের।

Advertisement

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ডা. পলাশ সরকার জানান, শনিবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত আধাঘণ্টায় জেলায় ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে আমের জন্য উপকার বয়ে আনবে, তবে যেসব এলাকায় শিলাবৃষ্টি হয়েছে সেখানে কিছুটা ক্ষতি হবে, আম ও বোরো ধানের।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!