[ দেশজুড়ে ]
মাটিরাঙ্গায় মাঠ দিবস পালিত
মাটিরাঙ্গায় মাঠ দিবস পালিত হয়- ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়িতে ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে রাজস্ব খাতের আওতায় ধান প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে।
রোববার বিকেলে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে তবলছড়ির বড়বিল ব্লক মিলন কার্বারি পাড়ায় এ মাঠ দিবস পালিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা বাশিরুল আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন- ওয়ার্ড সদস্য আবুল হাশেম, মিলন কুমার ত্রিপুরা কার্বারি, কৃষি উপ-সহকারী নুর মোহাম্মদ, আলী হায়দার, মো. রফিক মিয়া, ফখরুদ্দিন, আবুল হোসেন আকন্দ, প্রকাশ ত্রিপুরা, শাকিল আহম্মেদ ও এলাকার কৃষক-কৃষাণীরা।
.png)
মাঠ দিবসে জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৮৪ চাষে কৃষকদের উৎসাহিত করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!