ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাগল চরানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ১৫

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৫৫, ১ মে ২০২৩
ছাগল চরানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ১৫
কেন্দুয়া থানা- ফাইল ফটো

নেত্রকোণার কেন্দুয়ায় পরিত্যক্ত ভূমিতে ছাগল চরানোকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার দুপুরে কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন- ঐ গ্রামের রুবেল, অলিদ হাসান, আবেছা বেগম, রনি, রফিক, শিপন, সুলেমান, দিলু মিয়া, উজ্জ্বল, মোজাম্মেল এবং সুমন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মারাত্মক আহত রুবেল, অলিদ হাসান, রনি, রফিক, শিপন এবং উজ্জ্বলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জানা যায়, হারুলিয়া গ্রামের নাজমা আক্তারদের পতিত ভূমিতে একই গ্রামের রহমত উল্লাহর একটি ছাগল ঘাস খাওয়ানো জন্য চরানো হয়। এ সময় ঐ গ্রামের আতর আলীর লোকজন নিষেধ করেন। এতে রহমত উল্লাহ ও আতর আলীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় নারীসহ অন্তত ১৫ জন আহত হন।

Advertisement

কেন্দুয়া থানার ওসি আলী হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!