[ দেশজুড়ে ]
হবিগঞ্জে পুকুরে মিলল বৃদ্ধের লাশ
ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জ শহরের একটি পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার সকালে স্থানীয়রা ঐ পুকুরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়।
সদর মডেল থানার ওসি মো. গোলাম মর্তুজা জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে এবং মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!