ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৫, ২ মে ২০২৩
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
দুর্ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় হোসাইন মালিথা নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন মালিথা কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জনগাছি গ্রামের ডালিম মালিথার ছেলে। হোসাইন মালিথা পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিকেলে কাজ শেষে মিরপুর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন হোসাইন মালিথা। পথে মিরপুর তালতলা এলাকায় পোঁছালে একটি ট্রাক মোটরসাইলটিকে ধাক্কা দেয়। এ সময় হোসাইন মোটরসাইকেল থেকে রাস্তার উপরে ছিটকে পড়লে ট্রাকের চাকা তার বুকের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!