[ দেশজুড়ে ]
চাঁদপুরে দাবদাহের পর স্বস্তির বৃষ্টি
চাঁদপুরে দাবদাহের পর স্বস্তির বৃষ্টি -ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁদপুরে টানা দাবদাহের পর স্বস্তির বৃষ্টি হয়েছে। তবে, বৃষ্টির সঙ্গে সঙ্গে শিলা বৃষ্টি হয়। মোট বৃষ্টিপাত ৩৫ মি. মি. রেকর্ড করা হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।
বুধবার সকাল থেকে রোদ্রের তাপ ছিল। বিকেল সাড়ে ৩টায় হঠাৎ আকাশ মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে ছিল শিলা বৃষ্টি। শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় বৃষ্টির পানিতে রাস্তায় জমে থাকতে দেখা যায়।
চাঁদপুর আবহাওয়া অফিসের ইনচার্জ শাহ মুহাম্মদ শায়েব জানান, চাঁদপুরে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া মোট বৃষ্টিপাত ৩৫ মি. মি. রেকর্ড করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!