ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মাসেতুতে ২৯ যানবাহনকে লাখ জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ৪ মে ২০২৩
পদ্মাসেতুতে ২৯ যানবাহনকে লাখ জরিমানা
ছবি: সংগৃহীত

অনিয়ম করায় ও কাগজপত্র ঠিক না থাকায় পদ্মাসেত ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ২৯ যানবাহনকে এক লাখ ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করেছে মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের দায়িত্বরত বিশেষ টিম।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পদ্মাসেতু ও ওই এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জানা যায়, নির্ধারিত লেন পরিবর্তন, অতিরিক্ত গতি, লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র ঠিক না থাকায় ১৭ যাত্রীবাহী বাস, আট প্রাইভেটকার, এক পিকআপ, এক মোটরসাইকেল ও দুই মাইক্রোবাসের চালককে এ টাকা জরিমানা করা হয়।

Advertisement

মুন্সীগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর বজলুর রহমান জানান, পদ্মাসেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে নির্দেশনাগুলো নিশ্চিত করতে নিয়মিত দায়িত্ব পালন করছে মুন্সীগঞ্জ ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালনকালে নির্দেশনা অমান্য করার দায়ে ২৯ যানবাহনের চালককে সর্বমোট এক লাখ ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!