[ দেশজুড়ে ]
হারভেস্টার মেশিনের চাপায় প্রাণ হারাল শিশু
ছবি: সংগৃহীত
নেত্রকোনায় আটপাড়া উপজেলায় ধান কাটার (হারভেস্টার) মেশিনের চাপায় তাসিন মিয়া (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দুওজ ইউনিয়নের কমলাশ্রম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসিন কমলাশ্রম গ্রামের সেকুল মিয়ার ছেলে। আটপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কান্তি সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
উজ্জল কান্তি বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহত শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে চালকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
.png)
নিহত শিশুর পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি উজ্জল কান্তি জানান, কমলাশ্রম গ্রামের কৃষক শফিকুল ইসলাম তার জমির ধান কাটার জন্য জনৈক শামছুল কবীর রাহাত নামে এক ব্যক্তির হারভেস্টার মেশিন নিয়ে আসেন।
তিনি বলেন, শুক্রবার বিকেলে ঘটনার সময় ঐ মেশিন দিয়ে ধান কাটা হচ্ছিল। এ সময় শিশু তাসিন মিয়া ধান কাটা দেখতে গেলে হারভেস্টার মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!