রোববার রাত আড়াইটার দিকে ফাঁসিয়াখালি ইউনিয়নের কুমারি চাককাটা গ্রামে হাতির আক্রমণের ঘটনা ঘটে।
জানা যায়, রাত গভীর হলে বন্য হাতির পাল এসে বাড়ির উঠানে আম গাছ খাচ্ছিল। তখন হাতি তাড়াতে গেলে আকতার হোসেনকে জমিতে ফেলে হাতি তার ধারালো দাঁত দিয়ে তাকে ক্ষতবিক্ষত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
লামা সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই লোকটির মৃত্যু হয়েছে। রক্তাক্ত লাশের পিঠে ও গলায় বড় ধরনের ক্ষত চিহ্ন রয়েছে এবং সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা আতিকুর ইসলাম বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে বন বিভাগের পক্ষ থেকে নানা ধরনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
এ ব্যাপারে লামা থানার ওসি শহীদুল ইসলাম চেীধুরী বলেন, লাশ এখনো লামা সরকারি হাসপাতালে রয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।