ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৮

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৭, ৭ এপ্রিল ২০২৩
বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৮
ফাইল ছবি

বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ি দুই সশস্ত্র গ্রু‌পের গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার হামতাংপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত থেকেই গোলাগুলির শব্দ শুনতে পান তারা। পরে নিরাপদ স্থানে অবস্থান নেয় এলাকাবাসী। কিন্তু সকালে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা। 

নিহতদের ম‌ধ্যে সাতজ‌নের নাম জানা গে‌ছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।

Advertisement

রোয়াংছড়ি থানার ওসি আবদুল মান্নান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোয়াংছ‌ড়ির খামতাম পাড়া এলাকা থে‌কে আটজনের গু‌লি‌বিদ্ধ মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। মরদেহগুলো বান্দরবান সদর হাসপাতাল ম‌র্গে আনা হ‌চ্ছে। ত‌বে কে বা কারা তা‌দের হত্যা করেছে তা জানা যায়‌নি। লাশগুলো কোন গ্রু‌পের তাও বলা যা‌চ্ছে না। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!