[ দেশজুড়ে ]
স্ত্রীর লাশ হাসপাতালে রেখে স্বামী-শাশুড়ি উধাও
ফাইল ছবি
লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে স্ত্রী শারমিন আক্তারের (২৬) লাশ রেখে উধাও হয়েছেনে স্বামী মো. সুমন ও শাশুড়ি মনি বেগম।
সোমবার দুপুরে হাসপাতালের চতুর্থ তলায় স্ত্রীর লাশ রেখে তারা উধাও হন।
মৃত শারমিন উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের তোফায়েলের মেয়ে।
.png)
স্বজনরা জানান, সোমবার সকালে পারিবারিক কলহের জেরে স্বামী সুমন ও শাশুড়ি মনি বেগম শারীরিকভাবে নির্যাতন করেন শারমিনকে। একপর্যায়ে শারমিন অচেতন হলে তাকে হাসপাতালে নেন তারা। ওই দিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর পর স্বামী সুমন ও শাশুড়ি মনি বেগম হাসপাতাল থেকে উধাও হন। এ ঘটনায় সঠিক বিচার দাবি চেয়েছেন তারা।
লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই মজিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়িতে অভিযুক্ত মা ও ছেলেকে পাওয়া যায়নি। তাদের বসতঘর বন্ধ পেয়েছি। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লক্ষ্মীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!