[ দেশজুড়ে ]
মুজিবনগরে মাদকবিরোধী অভিযানে আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরের মুজিবনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের বাসাদ আলীর ছেলে সবুজ (২৭), মোনাখালি গ্রামের মৃত আজিজুল ফকিরের ছেলে ফারুক হোসেন (২৫) ও ভবেরপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে লাল চাঁদ (৪২)।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে এসআই উত্তম কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করেন। সোমবার (৮ মে) দিনের বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে হাসপাতালে নিয়ে ডোপটেস্টের মাধ্যমে মাদকাসক্ত হিসেবে তারা চিহ্নিত হন। পরে মাদক আইনে থানায় মামলা দিয়ে সন্ধ্যার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!