ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসযাত্রীর দেহে মিলল ৮০০ ইয়াবা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৭, ৯ মে ২০২৩
বাসযাত্রীর দেহে মিলল ৮০০ ইয়াবা
বাসযাত্রীর দেহে মিলল ৮০০ ইয়াবা -ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৮০০ ইয়াবাসহ মো. সলিম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি কুড়িগ্রামের রৌমারি উপজেলায়।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার আব্দুর রহিম। এর আগে সোমবার উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুর রহিম জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ি পিআইসির ইনচার্জ আব্দুর রহিম, এসআই রায়হানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ডাংধরা ইউনিয়নের পাথরেরচর টোল ঘরের সামনে অভিযান চালান। সেখানে চেকপোস্ট বসিয়ে রৌমারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী পলি বাস তল্লাশি করেন। এ সময় মো. সলিমের দেহ তল্লাশি করে ৮০০ ইয়াবা উদ্ধার করেন।

Advertisement

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার দেওয়ানগঞ্জ মডেল থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!