মৃত দিপু মিয়া পৌরশহরের জগনাথপুর এলাকার নোয়াজ ব্যাপারীর বাড়ির সিরাফ মিয়ার ছেলে।
জানা যায়, বিকেলে বেনি বাজার এলাকায় নিজ বাড়ির পাশের আম গাছে ওঠেন দিপু মিয়া। কয়েকটি আম পাড়ার পর এক ডাল থেকে অন্য ডালে যাওয়ার সময় তিনি মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
ভৈরব থানার ওসি মাকছুদুল আলম বলেন, আম পাড়তে গিয়ে দিপু নামে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি।