[ দেশজুড়ে ]
বুড়িগঙ্গায় ভাসছিল শিশুর বিবস্ত্র লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে ১০ বছর বয়সী এক মেয়ে শিশুর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টায় পাগলা কোস্টগার্ড কার্যালয়ের সামনে বুড়িগঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
পাগলা নৌপুলিশের এসআই শাহজাহান জানান, কোস্টগার্ডের দেওয়া সংবাদের ভিত্তিতে ১০ বছর বয়সী এক শিশুর লাশ বুড়িগঙ্গার তীরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশটির মাথা ন্যাড়া ও বিবস্ত্র ছিলো। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!