ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৯, ১১ মে ২০২৩
আশুগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। বুধবার রাত ১১টার দিকে উপজেলার চরচারতলা ইউপির চরচারতলার (মহরম পাড়া) অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক মো. কানু মিয়া (৩১) জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা আলাদাউদপুর এলাকার মো. আব্দুর রহমান ওরফে কাদের মিয়ার ছেলে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোহাম্মদ আক্কাছ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউপির চরচারতলার (মহরম পাড়া) এলাকায় রাইস মিলের পাশে অভিযান পরিচালনা করে সিএনজিচালিত অটোরিকসাসহ তাকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত অটোরিকসা তল্লাশি করে ৭২ কেজি গাঁজা ও ৩৭৫ ইয়াবা উদ্ধার করা হয়। জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক দেশে প্রবেশ করে বিভিন্ন ব্যক্তির তাছে বিক্রি করে থাকে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!