[ আইন-আদালত ]
বিমানবন্দর থেকে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার মাদক কারবারি রিমান্ডে
ছবি: প্রতীকী
রাজধানীর বিমান বন্দর এলাকা থেকে ৩ হাজার পিস টাপেন্টাডলসহ গ্রেফতার মাদক কারবারি মো. মহিউদ্দিন মহিমকে একদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালত আসামির জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ৯টায় বিমানবন্দর গোলচত্বর থেকে টাপেন্টাডলসহ মহিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
.png)
এ ঘটনায় তার বিরুদ্ধে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রিমান্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!