আমতলী থানা পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছে পুলিশ।
আমতলী থানার এসআই মো. সিদ্দিকুর রহমান বলেন, রাতে টহলরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীকে মহাসড়কে পড়ে থাকতে দেখা যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তিনি মারা যান। স্থানীয়রা নিহত নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে তাদের ধারণা, নিহত অজ্ঞাত ওই নারী মানসিক ভারসাম্যহীন (পাগল)।
.png)
ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।