ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অসহায় রোজিনার পড়াশোনার দায়িত্ব নিলেন ছাত্রলীগ নেতা তালেব

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: 
প্রকাশিত: ২১:১৬, ১১ মে ২০২৩
অসহায় রোজিনার পড়াশোনার দায়িত্ব নিলেন ছাত্রলীগ নেতা তালেব
ছবি: ডেইলি বাংলাদেশ

২০১৮ সালের জাতীয় নির্বাচনে নির্বাচনী সহিংসতায় দুর্বৃত্তের হামলায় নিহত হন রোজিনার বাবা মোহাম্মদ আলী। তখন রোজিনা ছিল ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। পারিবারিক অস্বচ্ছলতার কারণে মাঝপথে রোজিনার লেখাপড়া বন্ধ হয়ে যায়।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তালেব বিষয়টি অবগত হয়ে রোজিনাকে বিভিন্ন শিক্ষা সামগ্রী দিয়ে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন। তিনি রোজিনার শিক্ষা জীবনের যাবতীয় ব্যয় বহন করার প্রতিশ্রুতি দেন। 

ছাত্রলীগ নেতা আবু তালেব বীর মুক্তিযোদ্ধা হাজি মো. আবু তাহের সর্দারের কনিষ্ট পুত্র। ছেলেবেলা থেকেই তালেব স্বদেশপ্রেমে উজ্জীবিত হয়ে জাতির জনকের আদর্শ ও স্বপ্ন বুকে লালন করেন। 

Advertisement

মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তালেব বলেন, অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয় সে জন্য অনেক আগ থেকেই কাজ করছি। আজ যখন রোজিনাকে স্কুলে নিয়ে গেলাম ভর্তি করাতে গেলাম। তখন তার শিক্ষক সহপাঠীরা তাকে পেয়ে অনেক আনন্দিত।।

আবু তালেবের এমন মানবিকতার নিদর্শন উপজেলার সবাই তার প্রশংসা করছেন এবং তার সাফল্য কামনা করেন।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!