ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় মোখা: লক্ষ্মীপুরে প্রস্তুত জেলা যুব রেড ক্রিসেন্ট

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৮, ১৩ মে ২০২৩
ঘূর্ণিঝড় মোখা: লক্ষ্মীপুরে প্রস্তুত জেলা যুব রেড ক্রিসেন্ট
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুত জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব স্বেচ্ছাসেবক সদস্যরা। দুর্যোগে মানুষকে সচেতনতা, মাইকিং, আশ্রয়কেন্দ্রে উপকূলীয় মানুষদের উদ্ধারসহ সব প্রস্তুতি নিয়েছেন তারা। খোলা হয়েছে নির্দিষ্ট কন্ট্রোলরুম। যেখানে সার্বক্ষণিক পাঁচজনের একটি টিম অবস্থান করবে। বিভিন্ন বিষয় নিয়ে যুব প্রধান ও লক্ষ্মীপুরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনা চলছে। তবে উপকূলীয় মানুষ এখনো যার যার অবস্থানে আছে। কেউ আশ্রয়কেন্দ্রে যায়নি।

এরই মধ্যে উপকূলীয় এলাকায় কমলনগর উপজেলা টিমের মাইকিং করে সচেতন করা হচ্ছে এবং নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে বলা হচ্ছে। এসব কাজে সহযোগিতাসহ অংশ নিচ্ছে ইউনিটের সাবেক যুব প্রধান ও সিনিয়র যুব সদস্যরা। একই সঙ্গে যুক্ত রয়েছেন সিপিপি সদস্যরাও।

স্থানীয় প্রশাসনের নেতৃত্বে থাকছে স্ব স্ব এলাকার জনপ্রতিনিধিরা। নদীর পানি কিছুটা বাড়লেও তেমন কোনো প্রভাব এখনো দেখা যায়নি। তবে উপকূলীয় মানুষ এখনো যার যার অবস্থানে আছে। কেউ আশ্রয়কেন্দ্রে যায়নি।

Advertisement

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ জানান, জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ ও ৩টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্যোগকালীন কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্যোগ থেকে মানুষ ও গৃহপালিত প্রাণী রক্ষায় ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবীরা কাজ করবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!