[ দেশজুড়ে ]
ঘূর্ণিঝর মোখা: বরিশালে ৩১০১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
বরিশালে ৩১০১ আশ্রয়ণকেন্দ্র প্রস্তুত -ছবি: ডেইলি বাংলাদেশ
বরিশালে ঘূর্ণিঝর মোখা মোকাবিলায় ৩ হাজার ১০১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রস্তুত রয়েছে ৩৫টি মুজিব কেল্লা।
এসব কেন্দ্রে ১৬ লাখ ৪৯ হাজার ৬০৬ জন মানুষ ও ১২ লাখ ৪১ হাজার ৪৯০ গবাদিপশুর আশ্রয়ের ব্যবস্থা রয়েছে বলে জানান বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।
শনিবার বিকেলে নগরীর সার্কিট হাউজে ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় এসব কথা জানান তিনি।
.png)
তিনি জানান, বরিশাল বিভাগের ২ হাজার ৭০৮ মেট্রিক টন খাদ্য শস্য মজুদ, নগদ অর্থ রয়েছে ৫৯ লাখ ২০ হাজার ৮০৪ টাকা। এছাড়া কম্বল ২০ হাজার ৭০০, টিন ৫৪৩ বান্ডেল, স্বেচ্ছাসেবক ৩৯ হাজার ৪২৫ জন, নিয়ন্ত্রণ কক্ষ ৪৮টি ও মেডিকেল টিম ৩৫৭টি এবং বেসরকারি প্রতিষ্ঠান ২০টি মোখা মোকাবিলায় প্রস্তুত রয়েছে। এ সময় ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ৬ জেলায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!