শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেললাইন অস্থায়ীভাবে মেরামত করলে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে, দুপুর আড়াইটার দিকে ত্রিশাল উপজেলার আউলিয়ানগর রেলস্টেশনের কাছাকাছি পাটলী এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে ময়মনসিংহের উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হক। তিনি বলেন, দুপুরে পাটলী এলাকায় রেলসেতুর লাইনের নিচের মাটি সরে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ট্রেন চলাচল বন্ধ করা হয়। রেলওয়ের কর্মীরা একটানা ৫ ঘণ্টা চেষ্টা করে অস্থায়ী ভিত্তিতে রেললাইন মেরামত করেন। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
.png)