ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে ৩ রোহিঙ্গা আটক

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ১৪ মে ২০২৩
মৌলভীবাজারে ৩ রোহিঙ্গা আটক
আটক- প্রতীকী ছবি

মৌলভীবাজার সদর উপজেলায় দুই নারীসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। 

শনিবার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গারা হলেন- কক্সবাজারের উখিয়ার সবুল্লাকাটা ক্যাম্পের নুর আলমের মেয়ে হাশিমা, উনচিপ্রাং ক্যাম্পের সিরাজুল ইসলামের মেয়ে সাজিদা এবং বালুখালী ক্যাম্পের আবুল হাশিমের ছেলে মুজিবুর রহমান।

জানা গেছে, আকটকৃত রোহিঙ্গারা গত শুক্রবার সকালে ক্যাম্প থেকে পালিয়ে যান। এরপর শনিবার মৌলভীবাজারের ঢাকা বাসস্ট্যান্ডে আসেন। পরবর্তীতে সেখান থেকে চাতলাপুর সীমান্তে যাওয়ার পথে শ্যামেরকোনা বাজার থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

Advertisement

মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান জানান, আটককৃতদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!