শনিবার (১৩ মে) রাতে জেলার তাকিয়া রোডের মেসার্স কাদের ও মেসার্স রিফাতের কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মেলা বেগম (৩০), নুরজাহান বেগম (৩৫), রোকেয়া বেগম (৪৫)
.png)
র্যাব ৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় ব্যক্তি ফেনীর তাকিয়া রোডের মেসার্স কাদের ও মেসার্স রিফাতের মসলা ভাঙানো মিলে ভেজাল মশলা বিক্রয়ের উদ্দেশে মজুদ ও প্রস্তুত করছে। র্যাব শনিবার রাতে ওই স্থানে উপস্থিত হওয়া মাত্রই ৩ ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে সমেলা বেগম, নুরজাহান বেগম, রোকেয়া বেগমকে আটক করে।
তাদেরকে জিজ্ঞাসাবাদ ও মশলা মিল ঘরের ভেতর তল্লাশি করে ৩৩টি প্লাস্টিকের বস্তায় রাসায়নিক রং মিশ্রিত হলুদ মরিচের গুঁড়া মোট ১ হাজার ৯২ কেজি ও ৬২ কেজি নষ্ট শুকনো মরিচ উদ্ধার করে।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন ধরে অসৎ উপায়ে বিভিন্ন মশলাসহ হলুদ মরিচের গুঁড়ার সঙ্গে বিভিন্ন রং ও রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মশলা তৈর করেন। এসব পণ্য ফেনী ছাড়াও নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পাইকারদের মাধ্যমে বিক্রি করে আসছেন।
ফেনীস্থ র্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার মো. সাদেকুল ইসলাম জানান, আটকরা ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।