রোববার ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় দেন। তবে, রায় ঘোষণাকালে তিনি পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম সদর উপজেলার মধুপুর গ্রামের জিলানি বাড়ির আবু আহম্মদের ছেলে।
.png)
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১১ সালের ২৭ জুন রাতে জেলা ডিবি পুলিশের একটি দল ফেনী শহরের রাজাঝির দীঘির দক্ষিণ পাড়ে অভিযান চালায়। অভিযানে রাত সাড়ে ১০টার দিকে লাভ মার্কেটের দ্বিতীয় তলা থেকে ৮ বোতল ফেনসিডিলসহ নজরুল ইসলামকে আটক করা হয়। পরদিন ডিবি পুলিশের এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে এসআই মনির হোসেন একই বছরের ৮ আগস্ট আদালত অভিযোগপত্র জমা দেন।
আদালতের এপিপি দিজেন্দ্র কুমার কংশ বণিক জানান, আদালত এ মামলায় ৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে রোববার রায় দেন। এ রায়ে নজরুল ইসলামকে ৩ বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।