ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে জুটমিলের আগুন নিয়ন্ত্রণে

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ১৪ মে ২০২৩
ফরিদপুরে জুটমিলের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

ফরিদপুরের জোবায়দা করিম জুট মিলের আগুন রোববার রাত ৮টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফরিদপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

এর আগে বিকেল ৩টার দিকে মিলের মূল শেডের পশ্চিম পাশ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জোয়ায়দা করিম জুট মিল ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে আবস্থিত। এটি করিম গ্রুপের একটি প্রতিষ্ঠান।

Advertisement

মিলের কর্মকর্তারা জানান, বিকেল ৩টার দিকে মিলের মূল শেডের পশ্চিম পাশ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওই সময় প্রথমে মিলের শ্রমিকরা গ্যাস ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনের ভয়াবহতার কারণে তাদের উদ্যোগ ব্যর্থ হয়। পরে ফরিদপুর থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুন নিয়ন্ত্রণে না আসায় একে একে ফরিদপুরের সালথা, সদরপুর, ভাঙ্গা, নগরকান্দা ও মধুখালী থেকে দমকল বাহিনীর একটি করে ইউনিট এসে মোট সাতটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

ফরিদপুর দমকল বাহিনীর সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হলো এ মূহুর্তে তা জানা সম্ভব হয়নি। তবে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। পাটে আগুন ধরায় তা ভাজে ভাজে থেকে যায়। এজন্য পুরোপুরি নেভাতে একটু সময় লাগবে। আগুনের ভয়াবহতা একেবারেই নেই।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!