সোমবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামিদের উপস্থিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- দৌলতপুর উপজেলার বাশাইল এলাকার নুরুল হক, আবুল কাশেম, আমিনুর রহমান উজ্জ্বল, তাজুল ওরফে দেলোয়ার এবং বাহেজ উদ্দিন। নিহত গৃহবধূ একই এলাকার বাসিন্দা ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মথুরনাথ সরকার জানান, ২০১৩ সালের ৮ নভেম্বর রাতে দৌলতপুর উপজেলার জিয়নপুর বাজারে ঐ গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান আসামিরা। এ ঘটনার পরের দিন সকালে জিয়নপুর নদীর পাড় থেকে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আটজনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে তিনজনকে খালাস প্রদান করা হয়।
.png)