ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বন্ধুর স্ত্রীকে ছিনতাই করতে গিয়ে ‘খেলনা পিস্তল’সহ আটক ৪

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ১৫ মে ২০২৩
বন্ধুর স্ত্রীকে ছিনতাই করতে গিয়ে ‘খেলনা পিস্তল’সহ আটক ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের রামপাল উপজেলার ৪ কিশোর তাদের এক বন্ধুর স্ত্রীকে ছিনিয়ে নিতে গিয়ে মোরেলগঞ্জ থানা পুলিশের হাতে আটক হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে মোরেলগঞ্জ নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ এদের আটক করা হয়। আটক কিশোরদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, লোহার পাইপ, ৪টি মোবাইল ও দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

কিশোরে গ্যাংয়ের চার সদস্য হলো, রামপাল উপজেলার আদাঘাটা গ্রামের সাগর শেখের ছেলে সাওন রহমান সান (১৮), জাহিদ সানার ছেলে ইদি সানা (১৭), ফরহাদ শেখের ছেলে নাজমুল শেখ (১৭) ও চুলকাঠি গ্রামের সেলিম শেখের ছেলে ইমন শেখ (১৭)।

আটক কিশোর গ্যাং নেতা সাওন রহমান সান বলেন, তাদের এক বন্ধুর স্ত্রীকে মোরেলগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে আটকে রাখা হয়েছে। বন্ধুর সেই স্ত্রীকে তুলে নেয়ার জন্য তারা ৪ জন মোটরসাইকেলে করে মোরেলগঞ্জে গিয়েছিল কিন্তু সেই বাড়িতে যাওয়ার আগেই তারা ধরা পড়ে।

মোরেলগঞ্জ থানার এসআই বিকাশ দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!