শনিবার রাতে তাদের গ্রেফতার করে মহিপুর থানায় সোপর্দ করেছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ।
জানা গেছে, শনিবার রাতে কুয়াকাটা পৌর শহরের আনন্দ বাড়ি গেস্ট হাউসের সামনে কয়েকজন নারী ও পুরুষ পর্যটকের পথরোধ করে তাদের মারধর করে। এ সময় তাদের সঙ্গে থাকা ১৩ হাজার ৭শ’ টাকা ছিনিয়ে নেয় ওই সংঘবদ্ধ দলের সদস্যরা। পরে পর্যটকরা বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে জানায়। ট্যুরিস্ট পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করে মহিপুর থানায় সোপর্দ করে।
.png)
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাচনাইন পারভেজ জানান, ভুক্তভোগী পর্যটক সাব্বির হোসেন মহিপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচজনের নামে রাতে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন, মহিপুরের আবদুস সালামের ছেলে বাইজিদ ও ফোরকান দফাদারের ছেলে তানভির ওরফে শান্ত।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, তারা চিহ্নিত বখাটে। দুইজনকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। এ চক্রের অপর সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।