ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৯, ১৫ মে ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় জোহিরুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বিকেল ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদীব আলী আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত জোহিরুল শিবগঞ্জ উপজেলার নামোচকপাড়া গ্রামের সাহেব জানের ছেলে।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, জোহিরকে ২০২০ সালের ২৬ অক্টোবর শিবগঞ্জ উপজেলার পারদিলালপুর গ্রাম থেকে ৫১৫ গ্রাম হেরোইন, একটি রিভলবার এবং দুই রাউন্ড গুলিসহ আটক করে র‍্যাব। এ ঘটনার পরের দিন শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে জোহিরুলকে আসামি করে মামলা দায়ের করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মজিবুর রহমান ২০২০ সালের ৩০ অক্টোবর জোহিরুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!