[ দেশজুড়ে ]
মিরপুরে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা এলাকার নিমতলা থেকে ১ কেজি গাঁজা ও আরিফ সড়ক এলাকা থেকে ২০ ইয়াবাসহ ২ আসামিকে গ্রেফতার করে পুলিশ।
গাঁজাসহ গ্রেফতারকৃত আসামি মাসুদ (৩৯) পৌরসভার সুলতানপুর এলাকার আবুল কালাম আজাদের ছেলে ও ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মালিথা (৪৮) কচুবাড়িয়া এলাকার চাঁদ আলী মালিথার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে কচুবাড়িয়া ও নিমতলা এলাকায় মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই শামসুর রহমান ও এসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। কোনো মাদক ব্যবসায়ীকে এক বিন্দু পরিমাণও ছাড় দেওয়া হবে না। আসামিদের মাদক মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মিরপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!