মঙ্গলবার দুপুরে নগরকান্দা উপজেলার বিনোকদিয়া বাজারে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা একটি কারখানা থেকে এসব নকল পণ্য জব্দ করা হয়। এছাড়া কারখানার মালিক রবিউল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক। এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা বিএসটিআইয়ের পরিদর্শক ইঞ্জিনিয়ার এসএম সোহরাব হোসেন।
.png)
জানা যায়, বিএসটিআইয়ের অনুমোদনহীন কারখানাটিতে বিভিন্ন নামিদামি ব্রান্ডের মোড়ক ও বোতল নকল করে নিম্নমানের অস্বাস্থ্যকর আর্টিফিশিয়াল ফ্লেভার জুস, আইসবার, এডিবল জেলসহ বিভিন্ন নকল ও ভেজাল খাদ্যপণ্য তৈরি করে বাজারে বিক্রি করা হতো।
নগরকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক জানান, বিএসটিআই আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল জুস তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। কারখানাটি সিলগালা করা হয়েছে।