মঙ্গলবার ভোরে নরসিংদীর ভেলানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার শম্ভুপুর এলাকার ফাড়ি রুঘুনাথপুরের আবুল হোসেনের ছেলে।
মঙ্গলবার দুপুরে ভৈরব থানায় সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ অবস) মো. আল-আমিন হোসাইন এ তথ্য জানান।
.png)
তিনি জানান, গ্রেফতারকৃত সোহাগ একাধিক ডাকাতি মামলার আসামি। তিনি স্বীকার করেছেন যে, গেল শনিবার রাতে তারা ৫ জন মিলে কালিকাপ্রসাদে একটি দোকানে চুরি করার পরিকল্পনা করছিলেন। কিন্তু সেদিনের রাত অন্ধকার হওয়ায় পরে তারা বিসিক শিল্পনগরীর সামনে পাশের পুকুর থেকে মাছ ধরার জাল ফেলে চলন্ত মোটরসাইকেল থেকে সজিবকে ছিটকে ফেলে দেন। পরে জাল দিয়ে গলায় পেঁচিয়ে তাকে হত্যা করে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেন।
তিনি আরো জানান, এ ঘটনায় প্রধান আসামি ছাড়াও আরো ৭ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। পরে মঙ্গলবার তাদের কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।