মঙ্গলবার রাত ৯টার দিকে দেবনগর ইউনিয়নের মাগুড়মাড়ি চৌরাস্তা আমতলী এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আবু বক্কর সিদ্দিক দেবনগর ইউনিয়নের নিজবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. নুর আলম।
.png)
জানা যায়, পঞ্চগড়ের জগদল বাজারে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আবু বক্কর সিদ্দিক। পথে আমতলী এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দুটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মাথায় ঘটনাস্থলে মারা যান সিদ্দিক। এ সময় আহত হন আরো তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেন। পরে ইমরান ও তাইজুলকে রংপুর মেডিকেলে পাঠানো হয়। আরেক আহত সালামকে পঞ্চগড়ে চিকিৎসা দেওয়া হয়েছে।