মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁও থেকে গ্রেফতার করেন র্যাব ৮ ও র্যাব ১০ এর সদস্যরা।
বুধবার বিকেলে র্যাব-৮ এর ১ নম্বর সিপিএসসির কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
.png)
বরিশাল র্যাব-৮ সূত্র জানায়, গত ৫ মে ওই কিশোরী তার খালার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে রাজাপুর বাইপাস মোড় থেকে মুখে গামছা বেঁধে বাগানের মধ্যে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্তরা। পরে ওই কিশোরী তার পরিবারকে ধর্ষণের বিষয়টি জানায়। পরে ওই কিশোরীর পিতা মো. সাকিবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন।
সিপিএসসির কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠি জেলার রাজাপুর থানায় হন্তান্তর করা হয়েছে।