ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩২, ১৭ মে ২০২৩
আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘির কুন্দগ্রাম হতে চুরি হওয়া মোটরসাইকেল পাঁচবিবি উপজেলা এলাকা থেকে উদ্ধার এবং মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া গ্রামের সাথী হিমাগারের নিকট থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর আটাশি গ্রামের মকছেদ আলীর ছেলে খোকন (২৯) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কয়া গ্রামের আশরাফ আলীর ছেলে আসলাম আলী বাবু (৪০)।

পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির হরিনমারা গ্রামের মুদি দোকানি আব্দুল গফুর তার মেয়ের জামাই একই গ্রামের সৌদি প্রবাসী আবুল কালাম আজাদের মোটরসাইকেল নিয়ে গত ১৪ মে ভূমি অফিসের সামনে রেখে জমির খাজনা দিতে যান। কাজ শেষে ফিরে এসে দেখেন তার মোটরসাইকেল নেই। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।

Advertisement

এ ঘটনায় আদমদীঘি থানায় একটি মামলা হয়। আদমদীঘি থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে গত মঙ্গলবার দিবাগত রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া গ্রামের সাথী হিমাগারের নিকট থেকে মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত চোর সিন্ডিকেটের দুই সদস্যকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আদমদীঘি
লিংক সফলভাবে কপি হয়েছে!