ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদমদীঘিতে দুই মাদকসেবী কারাগারে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৮, ২৮ মার্চ ২০২৩
আদমদীঘিতে দুই মাদকসেবী কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে হেরোইন সেবনের অপরাধে দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় সান্তাহার মাইক্রো বাসস্ট্যান্ডের নিকট ঢাকাপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা সুলতানা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সান্তাহার পোস্ট অফিস পাড়ার রমজান আলী আকন্দের ছেলে আব্দুল্লা হেল কাফি (৪২) ও সান্তাহার ঢাকাপট্রির শ্রী মন্টু প্রসাদ গুপ্তের ছেলে শ্রী নিত্য প্রসাদ গুপ্ত (৪৮)।

Advertisement

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সান্তাহার সার্কেলের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, সোমবার বিকেলে আদমদীঘির সান্তাহার মাইক্রো বাসস্ট্যান্ডের নিকট ঢাকাপট্টি এলাকার একটি নির্জন স্থানে হেরোইন সেবনকালে উল্লেখিত দুইজনকে আটক করা হয়। এরপর তাদের সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনিরা সুলতানা দুই হেরোইন সেবীর প্রত্যেককে তিন মাসের করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন।

পরে জরিমানার টাকা পরিশোধ করেন দণ্ডপ্রাপ্তরা। ফলে শুধু তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড বহাল থাকে। দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আদমদীঘি
লিংক সফলভাবে কপি হয়েছে!