ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদমদীঘিতে অটোরিকশা চুরির সময় আটক ২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৯, ১ ফেব্রুয়ারি ২০২৩
আদমদীঘিতে অটোরিকশা চুরির সময় আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা।

গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত ৮টায় আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ব্যাপারে অটোরিকশার মালিক উপজেলার কোমারভোগ গ্রামের আব্দুর রউফ বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা করেছেন।

আটককৃতরা হলেন, বগুড়া জেলার কাহালু উপজেলার শিতলাই গ্রামের মকবুল হোসেনের ছেলে মিরাজুল ইসলাম (২৭) ও একই গ্রামের মানিক প্রামাণিকের ছেলে আসাদুল ইসলাম (২১)।

Advertisement

পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার কোমারভোগ গ্রামের আব্দুর রউফ তার ব্যাটারিচালিত অটোরিকশা আদমদীঘি বাসস্ট্যান্ডে রেখে পাশের একটি দোকানে পাউরুটি নিতে যান। এ সময় ৪ থেকে ৫ ব্যক্তি তার অটোরিকশাটি চুরি করে পালানোর সময় মিরাজুল ইসলাম ও আসাদুল নামে দুই চোরকে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশে সোর্পদ করেন।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আটক আদমদীঘি
লিংক সফলভাবে কপি হয়েছে!