[ দেশজুড়ে ]
আদমদীঘিতে মাদকসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশের পৃথক অভিযানে নেশা জাতীয় এ্যাম্পল ইনজেকশন এবং গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার সকালে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- সান্তাহার ইয়ার্ড কলোনির আবুল কালামের ছেলে ফিরোজ হোসেন এবং রথবাড়ি এলাকার শংকর রবিদাসের ছেলে সুমন ওরফে মন্টু রবিদাস।
জানা যায়, রোববার সকাল ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা সান্তাহার ইয়ার্ড কলোনির ফিরোজের বাসায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে পাঁচ নেশা জাতীয় এ্যাম্পল ইনজেকশন উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। একই দিন সকাল ১০টায় সান্তাহার খাড়ির ব্রিজের উপর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ সুমন ওরফে মন্টু রবিদাসকে গ্রেফতার করা হয়।
.png)
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!