[ দেশজুড়ে ]
২৬ কেজি গাঁজাসহ আটক ২
আটক দুজন
কুমিল্লার দাউদকান্দিতে ২৬ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে র্যাব। রোববার সকালে উপজেলার সবজিকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সবজিকান্দি এলাকার আড়াই ব্যাপারীর ছেলে ৫৫ বছর বয়সী মো. নাসির ও একই এলাকার ২৬ বছরের মো. সোহেল।
র্যাব-১১ এর সহকারী পরিচালক (এএসপি) রিজওয়ান সাঈদ জিকু জানান, গোপন সংবাদের ভিত্তিতে সবজিকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে কুমিল্লা, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় গাঁজা বিক্রি করছিলেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!